রংপুর বিভাগ

কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা

যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আগামী ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপনের লক্ষ্যে কুড়িগ্রামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম. কুদরত-এ-খুদার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, এবি পার্টির আহ্বায়ক ডা. নজরুল ইসলাম খান, তথ্য অফিসের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি শফি খানসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় বক্তারা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে দিবসটি সফল ও শান্তিপূর্ণভাবে উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন।

এ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যুবসমাজকে দিবসটির ইতিহাস সম্পর্কে সচেতন করার উদ্যোগ।

জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এর তাৎপর্য তরুণ প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...