দিনাজপুর

চিকিৎসক হতে চান ঘোড়াঘাটের মাইশা

এসএসসি ও এইচএসসি—দুই পরীক্ষাতেই বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করে শিক্ষাজীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন দিনাজপুরের ঘোড়াঘাটের মেয়ে মাইশা ফাহমিদা মেঘা চৌধুরী। তাঁর ধারাবাহিক এ সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

মাইশা ফাহমিদা মেঘা চৌধুরীর বর্তমান ঠিকানা ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার। তিনি রানীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপীঠ থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেন। ওই পরীক্ষায় উপজেলা পর্যায়ে মেয়েদের মধ্যে কৃতিত্বপূর্ণ ফলাফল করেন তিনি। পরে রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েও জিপিএ-৫ পেয়ে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখেন।

মাইশার বাবা মাহবুবুর রহমান চৌধুরী রানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি। মা সাবিনা ইয়াসমিন চৌধুরী উপজেলা মহিলা দলের আহ্বায়ক।

ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহী মাইশার স্বপ্ন একজন চিকিৎসক হওয়া। শুধু পেশাগত সাফল্য নয়, চিকিৎসক হয়ে সমাজের হতদরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চান তিনি। মানবসেবার মাধ্যমে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করাই তাঁর ভবিষ্যৎ লক্ষ্য।

নিজের এ সাফল্যের পেছনে বাবা-মা ও শিক্ষকদের অনুপ্রেরণা এবং সহযোগিতার কথা উল্লেখ করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাইশা। চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...