রাজশাহী

নওগাঁয় পাথরবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

নওগাঁর বদলগাছীতে পাথরবোঝাই ট্রাক ও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আব্দুল হান্নান (৪১) নামে এক ব্যাংক কর্মচারী নিহত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের কেশাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হান্নান রুকুনপুর গ্রামের রমজান আলীর ছেলে। তিনি রূপালী ব্যাংক পিএলসির জয়পুরহাট জেলার আক্কেলপুর শাখায় অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে কর্মস্থল আক্কেলপুরের উদ্দেশে রওনা হন হান্নান। পথে কেশাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আক্কেলপুরগামী একটি পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি হন তিনি। একই সময় সড়কের বাম পাশে দাঁড় করানো একটি ট্রাক্টরে বালু তোলা হচ্ছিল।

এ অবস্থায় সামনে থেকে আসা ট্রাকের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে হান্নানের মোটরসাইকেলটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। পরে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের পেছনের চাকার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাক ও অবৈধ যানটির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...