দিনাজপুর

চিরিরবন্দরে নকল কীটনাশক বিক্রি ও ভ্রাম্যমান আদালতে ৭৬ হাজার টাকা জরিমানা

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ চিরিরবন্দরে নকল কীটনাশক বিক্রি ও সরবরাহ করার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা সহকারি কমিশনার (ভুমি) অফিস সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের বাকী বাজারে উপজেলা আওয়ামীলীগ নেতা মোশাররফ হোসেনের শাহ ট্রেডার্সে সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নকল কীটনাশক বিক্রি ও সরবরাহ করার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭৬ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রেজাউল করিমসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালতের শাহ ট্রেডার্সকে ১ হাজার ও কোম্পানী প্রতিনিধিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং নকল কীটনাশকগুলো জব্দ করা হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...