বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ বোচাগঞ্জে ইউপি সদস্য আব্দুল কুদ্দুসকে লাঞ্ছিত এবং তার ছোট ভাই ইউনুসকে আটক করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ এনে সেতাবগঞ্জ পৌরসভার সুবিদহাট মাঝাপাড়া গ্রামের বসবাসকারী মোঃ আজিম উদ্দিন এর পুত্র মোঃ জিল্লুর রহমান (মাসুম) ও উদয় সাকুয়া গ্রামের বসবাসকারী আব্দুর রহিম এর পুত্র মোঃ জিল্লুর রহমান এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ২নং- ইশানিয়া ইউনিয়নের ৯নং-ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল কুদ্দুস।
১৪ নভেম্বর শনিবার বিকালে মুরারীপুর বাজারে ইউপি সদস্য আব্দুল কুদ্দুসের ভাতের হোটেল সংলগ্ন স্থানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল কুদ্দুস বলেন, গত ১১ নভেম্বর বুধবার তার হোটেলে পাওনা টাকাকে কেন্দ্র করে জিল্লুর গং- মোস্তফা নামের এক ব্যক্তির সাথে মারামারিতে লিপ্ত হয়। এ সময় ইউপি সদস্য আব্দুল কুদ্দুস মারামারি ছাঢ়িয়ে দিয়ে উভয় পক্ষকে বাসায় চলে যেতে বলে। এরই জের ধরে ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টার সময় ইউপি সদস্য আবদুল কুদ্দুসের ছোট ভাই ইউনুস আলী সেতাবগঞ্জ ফায়ার সার্ভিস সংলগ্ন মদিনা বেকারির মালামাল ডেলিভারি করতে আসলে জিল্লুর গং- তাকে আটক করে পাশের একটি আম বাগানে নিয়ে যায়।
সেখানে জিল্লুর গং- ইউনুস আলীক মারপিট করার পর কান ধরিয়ে উঠবশ করানোর পাশাপাশি তার কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এসময় জিল্লুর গং- ইউনুসকে বলে তোর বড় ভাই কুদ্দুস মেম্বারকে ফোন করে এখানে আসতে বল। বলবি আমি এ্যাকসিডেন্ট করেছি, আপনি তাড়াতাড়ি এখানে চলে আসেন। ছোট ভাইয়ের ফোন পেয়ে ইউপি সদস্য কুদ্দুস দ্রুত ঘটনাস্থলে ছুটে আসলে জিল্লুর গ-ং ইউপি সদস্য কুদ্দুসকে শারীরিক ভাবে হেনস্থা করার পাশাপাশি তাকে লাঞ্ছিত এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখায়।
এ বিষয়ে ইউপি সদস্য আব্দুল কুদ্দুস জিল্লুর গং- এর বিরুদ্ধে বোচাগঞ্জ থানা একটি অভিযোগ দায়ের করেছে। আব্দুল কুদ্দুস আরো বলেন, আমি একজন ইউপি সদস্য হওয়া সত্বেও আমার ভাইকে আটক করে মুক্তিপণ দাবি করা এবং আমাকে লাঞ্ছিত করার বিষয়টিতে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তা হীনতায় ভুগছি। আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি প্রশাসন যেন আমার অভিযোগটি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। অভিযাগের বিষয়ে সুবিদহাট মাঝাপাড়া গ্রামের অভিযুক্ত জিল্লুর রহমান (মাসুম) এর সাথে কথা হলে তিনি বলেন, কুদ্দুস মেম্বার সমাজের কাছে আমাদেরকে হ্যাঁয় প্রতিপন্ন করার জন্য আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করার পাশাপাশি সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। আমি এই মিথ্যা অভিযোগের নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।