দিনাজপুর

বিরলের রাণীপুকুর ইউপির সাবেক চেয়ারম্যান ফারুক গ্রেফতার

দিনাজপুর প্রতিবেদকঃ বিরল উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক আজমকে গ্রেফতার করেছে বিরল থানা পুলিশ।

আটককৃত ফারুক আজম কার্যক্রম নিষিদ্ধ বিরল উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য, ১০নং রাণীপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত সাবেক চেয়ারম্যান ছিলেন।

রবিবার (১৫ নভেম্বর ২০২৬) উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নের বোর্ডহাট বাজার থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে।

‎বিষয়টি নিশ্চিত করে বিরল থানার ডিউটি অফিসার এএসআই জিয়াউর জানান, জিআর ১৪২/২০২৫ ও ২১৮/২০২৪ মামলার এজাহার নামীয় আসামি হিসেবে তাঁর নাম উল্লেখ রয়েছে। মোঃ ফারুক আজম এর নামে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। গ্রেফতারি পরোয়ানামূলে তাঁকে আটক করে বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...