পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার বরিশাল ইউনিয়নের বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজের হলরুমে শিক্ষার্থীদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব এ.এফ.এম.সাজ্জাদুল ইসলাম, জেলা ভোক্তা অধিকার সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মোস্তাফিজার রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য নমুনা সংগ্রহ কারী মো. হারুন-অর-রশীদ। কর্মশালা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হয়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।