বিশ্ব

পেশোয়ার হাইকোর্টের বাইরে আটক পিটিআইয়ের তিন নেতা

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার হাইকোর্টের বাইরে থেকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) তিন নেতাকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন প্রদেশটির সাবেক দুই মন্ত্রী তৈমুর সেলিম ঝাগরা ও কামরান বাঙ্গাশ এবং পিটিআইয়ের পেশোয়ারের সভাপতি ইরফান সেলিম।

ডনের ১৮ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের মে মাসে রেডিও পাকিস্তানের পেশোয়ার ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার সন্ত্রাসবিরোধী আদালত তাঁদের আগাম জামিনের আবেদন নাকচ করে দিলে তাঁরা গ্রেপ্তার এড়াতে পেশোয়ার হাইকোর্টে যান।

পরে হাইকোর্ট তাঁদের ২৩ নভেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেন। জামিনের শর্ত হিসেবে প্রত্যেককে ১০ লাখ রুপির দুটি জামিনদার বা সমপরিমাণ নগদ অর্থ জমা দিতে বলা হয়। পাশাপাশি তদন্তে সহযোগিতা এবং প্রয়োজন হলে তদন্ত কর্মকর্তার কাছে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

তবে হাইকোর্টের আদেশের পরও তাঁদের আটক করতে আদালত এলাকায় অবস্থান নেয় বিপুলসংখ্যক পুলিশ। পুলিশের দাবি, প্রশাসনের পক্ষ থেকে জনশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশের আওতায় তাঁদের আটকাদেশ জারি করা হয়েছিল।

এ সময় তিন নেতা আদালতের আইনজীবী সমিতির কক্ষে অবস্থান নেন। তাঁদের সঙ্গে ছিলেন পিটিআই-সমর্থিত আইনজীবীরা। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে গিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করেন। সন্ধ্যা ৬টার দিকে তাঁরা কক্ষ থেকে বের হলে হাইকোর্টের প্রবেশপথে পুলিশ তাঁদের হেফাজতে নেয়।

তাঁদের আইনজীবীরা আদালতে যুক্তি দেন, ২০২৩ সালের ঘটনার মামলায় তাঁদের মক্কেলদের শুরুতে নাম উল্লেখ করা হয়নি। পরে ২০২৬ সালের জুনে সম্পূরক অভিযোগপত্রের মাধ্যমে তাঁদের অভিযুক্ত করা হয়। আইনজীবীদের দাবি, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তি হিসেবে ব্যবহৃত ভিডিওর সত্যতা নিয়েও প্রশ্ন রয়েছে।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ভিডিওতে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাইয়ের পর তাঁদের নাম মামলায় যুক্ত করা হয়েছে। মামলাটির তদন্ত ও বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।

সূত্র: ডন

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...