জাতীয়

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফের উত্তপ্ত গাজীপুর, পুলিশের গাড়িতে আগুন

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় তাদের বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

একপর্যায়ে সড়কের ওপর পুলিশের একটি পাজেরো গাড়িতে আগুন দেন শ্রমিকরা।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি ও সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আজ সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে নেমে আসেন। তারা সড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় অন্তত ৩০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। পাশাপাশি গাছা, বোর্ড বাজার, বড়বাড়ী ও তারগাছ এলাকায় হাজারো শ্রমিক বিক্ষোভ শুরু করেন।

পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, ‘উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালের সামনে থেকে ভোগড়া পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।’

এর আগে হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরবর্তীতে তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হয়।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে সকাল থেকে বোর্ড বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকেরা আন্দোলন করছেন। কিছুক্ষণ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। তবে শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ায় ধীরগতি রয়েছে।’

তিনি উল্লেখ করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে প্রায় ৩০টি পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...