রংপুর বিভাগ

দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় কুড়িগ্রামে কর্মশালা

কুড়িগ্রামে দুর্যোগ প্রস্তুতি ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) সকালে কুড়িগ্রাম শহরের গ্র্যান্ড অ্যাসেম্বলি সভাকক্ষে এসওএস চিলড্রেন্স ভিলেজেসের এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি এ কর্মশালার আয়োজন করে। এতে জেলার ৯টি কমিউনিটি বেইজড অর্গানাইজেশনের (সিবিও) প্রতিনিধিরা অংশ নেন।

কর্মশালায় অংশগ্রহণকারীদের সম্পৃক্ত করতে বিভিন্ন অংশগ্রহণমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এর মধ্যে ছিল ক্লাইমেট হ্যাজার্ড ম্যাপিং, ক্লাইমেট স্মার্ট ইনোভেশন মার্কেট, কমিউনিটি রেসপন্স রোল-প্লে এবং পার্সোনাল ক্লাইমেট অ্যাকশন প্লেজ। এসব কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি চিহ্নিত করা, বন্যাসহ বিভিন্ন দুর্যোগে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা, স্থানীয় পর্যায়ে প্রস্তুতি পরিকল্পনা এবং উদ্ভাবনী সমাধান নিয়ে কাজ করার সুযোগ পান।

কর্মশালায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটি সংগঠনগুলোর সক্ষমতা উন্নয়ন অত্যন্ত জরুরি। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, পারস্পরিক সহযোগিতা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় দুর্যোগ প্রস্তুতি কার্যক্রম জোরদার, পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...