জাতীয়

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৬ জন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ১ হাজার ৬৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ঢাকায় ৩ জনের মৃত্যু হয়। আর চট্রগ্রামে ২ জন ও খুলনায় ১ জন শিশুর মৃত্যু হয়েছে।

এসব মৃত্যু নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ হাজার ২২৪ জন হাম উপসর্গে মৃত্যু হয়েছে।

আর এই সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের।

অর্থাৎ, হাম ও উপসর্গে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৩২৯ জনের।

অধিদফতর তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৫৮ জন ও সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১৩৭৬ জন।

এরমধ্যে সবচেয়ে বেশি ঢাকায় ৬০০ জন (হাম ৪৭ ও উপসর্গ ৫৫৩ জন) হাম রোগী শনাক্ত হয়েছে।

এর বাইরে সিলেটে ৩৩৭ জন (হাম ১৭৮ ও উপসর্গ ১৫৯ জন), চট্রগ্রামে ২৫৭ জন (হাম ৩৩ ও উপসর্গ ২২৪), ময়মনসিংহে ১২৪ জন (সবই উপসর্গ), রাজশাহীতে ৩৫ জন (সবাই উপসর্গ), বরিশালে ১৪৩ জন (সবাই উপসর্গ) হাম রোগী হাসপাতালে আসে।

এ ছাড়াও খুলনায় ৯১ জন (সবাই উপসর্গ) এবং রংপুরে ৪৭ জন (সবাই উপসর্গ) হাম রোগী শনাক্ত হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...