জাতীয়

পুরুষের অধিকার রক্ষায় আইনের সংস্কার চায় এইড ফর মেন ফাউন্ডেশন

আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে লিঙ্গ-নিরপেক্ষ আইন প্রণয়ন, আইনি বৈষম্য দূরীকরণ এবং নারী-পুরুষ সবার জন্য সমান ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সামাজিক ও মানবাধিকার সংগঠন এইড ফর মেন ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত র‍্যালি, পথসভা ও সেমিনার থেকে এসব দাবি জানানো হয়।

এবারের আন্তর্জাতিক পুরুষ দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য ‘দ্য ফিউচার ইজ এভরিওয়ান’ বা ‘ভবিষ্যৎ সবার’। এ প্রতিপাদ্যের সঙ্গে সংহতি জানিয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।

সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও এইড ফর মেন ফাউন্ডেশনের আইন উপদেষ্টা অ্যাডভোকেট কাউসার হোসাইন। তিনি অনুষ্ঠানে সভাপতিত্বও করেন। উদ্বোধনের পর প্রেসক্লাব ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে র‍্যালি বের করা হয়। পরে অনুষ্ঠিত হয় পথসভা ও সেমিনার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির ঢাকা জেলা কমিটির সভাপতি হাদিউজ্জামান পলক।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ক্যাম্পাস সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টারের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পত্রিকার সম্পাদক ড. এম হেলাল বলেন, আন্তর্জাতিক পুরুষ দিবসের তাৎপর্য শুধু সভা-সমাবেশের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; সমাজের প্রতিটি স্তরে এ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে হবে।

তিনি বলেন, লোকলজ্জা ও প্রচলিত আইনের বৈষম্যের কারণে অনেক পুরুষ পারিবারিক নির্যাতন এবং মিথ্যা মামলার শিকার হচ্ছেন। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারের বিধান মৌলিক অধিকারের পরিপন্থি। এ ধরনের পরিস্থিতির সুযোগ নিয়ে ‘কাবিন ব্যবসার’ মতো অপতৎপরতাও বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।

বক্তারা বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে পুরুষের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও বিভিন্ন ক্ষেত্রে তাঁরা বৈষম্য ও হয়রানির শিকার হচ্ছেন। সুস্থ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় প্রচলিত আইনের প্রয়োজনীয় সংস্কার, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রতিরোধ এবং নারী-পুরুষ সবার সমান অধিকার নিশ্চিত করা জরুরি।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট কাউসার হোসাইন বলেন, পুরুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং লিঙ্গ-নিরপেক্ষ আইন প্রণয়নের দাবিতে এইড ফর মেন ফাউন্ডেশনের আইনি ও সামাজিক আন্দোলন অব্যাহত থাকবে।

কর্মসূচিতে সংগঠনটির নির্বাহী সদস্য আশিকুজ্জামান ও নুরুজ্জামান, সদস্য রাকিবসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...