দিনাজপুর

দিনাজপুরে পিডিবিএফ কর্মচারী ইউনিয়ন আঞ্চলিক কমিটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-২০৭৯) আঞ্চলিক কমিটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ নভেম্বর শনিবার দিনাজপুর শহরের বালুবাড়িস্থ মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র হল রুমে পিডিবিএফ কর্মচারী ইউনিয়ন আঞ্চলিক কমিটি (জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত) দিনাজপুরের আয়োজনে বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন পিডিবিএফ কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ হাবিবুল ইসলাম।

সম্মানিত অতিথি ও প্রধান বক্তা ছিলেন পিডিবিএফ কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তাপস কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তাকিম, সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান, পিডিবিএফ কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মোঃ শমসের আলী, অর্থ সম্পাদক আল মামুন ইসলাম জুয়েল।
সভাপতিত্ব করেন মোঃ আতাউর রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফি আলম। সঞ্চালনায় ছিলেন রেজাউল করিম ও মণি রানি সাহা।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, কর্মচারীদের ন্যায্য অধিকার আদায় এবং মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে পিডিবিএফ-এর কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু কর্মরত কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ, বেতন-ভাতা কাঠামো সংস্কার, পদোন্নতি এবং কর্মপরিবেশের নানা সীমাবদ্ধতার কারণে মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। আমাদের ন্যায্য দাবিগুলো আদায়ে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।

সভায় দিনাজপুর অঞ্চলের বিভিন্ন উপজেলা ও শাঁখা থেকে আগত কর্মচারী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...