জাতীয়

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু

হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিত হাম ও হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২৫ জন।

শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে নিশ্চিত হামে কারো মৃত্যু না হলেও সন্দেহজনক হামে দুজন মারা গেছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে একজন এবং খুলনা বিভাগে একজন রয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে সন্দেহজনক হামে মৃতের সংখ্যা পৌঁছাল এক হাজার ২৩৮ জনে।

সেই সঙ্গে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের।

এ ছাড়া নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৪ জনের। এ ছাড়া নতুন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ৮৩১ জন। নিশ্চিত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫৫, সিলেটে ২৫, চট্টগ্রামে ১২ ও রংপুরে দুজন আক্রান্ত হয়েছে।

সন্দেহজনক রোগীদের মধ্যে ঢাকায় ৩৫৭, চট্টগ্রামে ১৪৫, সিলেটে ১০১, বরিশালে ৮৩, খুলনায় ৬০, ময়মনসিংহে ৫৬, রংপুরে ১৮ ও রাজশাহীতে ১১ জন শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫৫ হাজার ৪২৪ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ২৬ হাজার ৬০ জন। এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই লাখ ২৮ হাজার ৪৬৬ জন এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে দুই লাখ ১৯ হাজার ৭১৮ জন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...