বাংলার লোকসংগীতের কালজয়ী গান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বিশেষ আয়োজন করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। কিংবদন্তি সাধক ও গীতিকারদের জনপ্রিয় লোকগান সমসাময়িক সংগীতায়োজনে নতুনভাবে উপস্থাপন করছে প্রতিষ্ঠানটি।
বাংলার লোকসংগীত শুধু বিনোদনের মাধ্যম নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের জীবনবোধ, প্রেম, বিরহ, দর্শন ও সংস্কৃতির ইতিহাস। সময়ের সঙ্গে সংগীতের উপস্থাপনা ও শ্রোতাদের রুচিতে পরিবর্তন এলেও লোকজ সুরের আবেদন এখনো অটুট। সেই ঐতিহ্যকে সমকালীন শ্রোতাদের কাছে তুলে ধরতেই এ উদ্যোগ নিয়েছে ডিএমএস।
প্রকল্পে বাংলার লোকসংগীতের সমৃদ্ধ ভাণ্ডার থেকে বাছাই করা হয়েছে শাহ আব্দুল করিম, রাধারমণ দত্ত, আরকুম শাহ, খালেক দেওয়ান, চিশতী বাউল ও বাউল হুমায়ুন কবিরের লেখা ও সুর করা গান।
গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বর্তমান প্রজন্মের ছয় সংগীতশিল্পী—চিশতী বাউল, আশিক, তসিবা বেগম, খাইরুল ওয়াসী, রাজিব হোসাইন ও শারমিন। তাঁদের কণ্ঠে পুরোনো দিনের লোকজ গান নতুন সংগীতায়োজনে শ্রোতাদের সামনে হাজির হচ্ছে।
আয়োজনটির সংগীত পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন তরিক আল ইসলাম। ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।