বিনোদন

‘আমাকে পরিস্থিতির শিকার হিসেবে দেখানো অপমানজনক’ আলিয়া

বলিউড তারকা রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটের দাম্পত্যজীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে আলোচনা-সমালোচনা হয়েছে। তাঁদের সম্পর্ককে ‘অসম দাম্পত্য’ হিসেবে তুলে ধরে আলিয়াকে পরিস্থিতির শিকার বলেও মন্তব্য করেছেন অনেকে। তবে অপরিচিত মানুষের এমন ধারণাকে অপমানজনক বলে মনে করেন অভিনেত্রী।

২০২২ সালে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন আলিয়া ও রণবীর। একই বছরের শেষ দিকে তাঁদের ঘরে আসে কন্যাসন্তান রাহা। সম্প্রতি টাইম ম্যাগাজিনের ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকা নিয়ে এক আলাপচারিতায় দাম্পত্যজীবন ঘিরে চলমান জল্পনা নিয়ে কথা বলেন আলিয়া।

অভিনেত্রী বলেন, ‘আমি সব সময় নারীদের নিজেদের মন ও হৃদয়ের কথা বুঝতে উৎসাহিত করি। তাই এমন একটি কাল্পনিক পরিস্থিতির শিকার হিসেবে আমাকে দেখানো অপমানজনক।’

সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সম্পর্ক নিয়ে এমন আলোচনা কেন হয়, সে বিষয়েও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন আলিয়া। রণবীরের সঙ্গে সম্পর্কের অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘যেকোনো সম্পর্কের ভিত্তি হলো কোনো চেষ্টা ছাড়াই যখন মনে হয়, কেউ আপনাকে বুঝতে পারছে। কিছু না বললেও যখন মনে হয়, আপনার কথা শোনা হচ্ছে। আমার কাছে রণবীর তেমনই, আমাদের সম্পর্কের বাস্তবতা অন্য রকম।’

এর আগে ২০২৩ সালের মে মাসে এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছিলেন, তর্কের সময় তাঁর গলার স্বর চড়া হয়ে গেলে রণবীর তা পছন্দ করেন না। স্বামীর মতে, মন খারাপ থাকলেও আচরণে নম্রতা বজায় রাখা জরুরি। এ কারণে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করেন অভিনেত্রী।

আলিয়ার সেই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছিলেন, স্বামীকে খুশি রাখতে কি তাঁকে সব সময় নিজের আচরণ বদলাতে হয়? সেই আলোচনা থেকেই তাঁদের দাম্পত্যজীবন নিয়ে নানা ধরনের মন্তব্য ছড়িয়ে পড়ে। তবে এবার আলিয়া স্পষ্ট করেছেন, বাইরের মানুষের তৈরি ধারণার সঙ্গে তাঁদের সম্পর্কের বাস্তবতা মেলে না।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...