বিনোদন

১৪ দিনে দেড় হাজার কোটি ছাড়িয়ে ‘রামায়ণ’

বক্স অফিসে বড় চমক দেখাবে, ‘রামায়ণ’ নিয়ে এমনটা অনুমিতই ছিল। হচ্ছেও তাই। মুক্তির মাত্র ১৪ দিনেই সিনেমাটির বৈশ্বিক আয় ছাড়িয়েছে দেড় হাজার কোটি রুপি। ভারতের ইতিহাসে ষষ্ঠ সিনেমা হিসেবে এই মাইলফলক অতিক্রম করল সিনেমাটি।

৫ নভেম্বর মুক্তি পায় নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’। শুরুতে সিনেমাটির আয় প্রত্যাশানুরূপ ছিল না। তবে দর্শক-সমালোচকদের প্রশংসায় ক্রমশ আয়ের হার বাড়তে থাকে। এখনো ভারত ও আন্তর্জাতিক বাজারে রমরমিয়ে চলছে সিনেমাটি।

বক্স অফিসের তথ্য প্রকাশকারী ‘স্যাকনিল্ক’-এর হিসাব অনুযায়ী, মুক্তির ১৪তম দিনে ভারতের ২২ হাজার ২৮৯টি প্রদর্শনী থেকে সিনেমাটি নিট আয় করেছে ২৩ কোটি ২০ লাখ রুপি। এদিন আন্তর্জাতিক বাজার থেকে ‘রামায়ণ’-এর আয় হয়েছে ৮ কোটি রুপি। সবমিলিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় এখন ১ হাজার ৫১৯ কোটি ৫ লাখ রুপি।

এদিকে ভারতের বক্স অফিসেও এক হাজার কোটি রুপির মেগা ক্লাবে প্রবেশ করেছে ‘রামায়ণ’। এর আগে কেবল পাঁচটি সিনেমা দেশটির স্থানীয় বাজারে এই গণ্ডি পার করেছিল। সেগুলো হলো ‘বাহুবলী ২’, ‘কেজিএফ: চ্যাপ্টার ২’, ‘পুষ্পা ২’ এবং ‘ধুরন্ধর ২’।

একদিকে ‘রামায়ণ’ ঘিরে এখনো দর্শকের আগ্রহ দারুণ। আবার এই সময়ে বড় কোনো সিনেমাও আপাতত আসছে না। ফলে আয়ে আরো বড়সড় চমক দেখাতে পারে এটি।

প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটে নির্মিত ‘রামায়ণ’। এবার মুক্তি পেয়েছে এর প্রথম পার্ট। এতে রাম চরিত্রে আছেন রণবীর কাপুর, সীতা চরিত্রে সাঁই পল্লবী এবং রাবণ চরিত্রে অভিনয় করেছেন যশ। বিভিন্ন ভূমিকায় আরো আছেন সানি দেওল, রবি দুবে, লারা দত্ত, রাকুলপ্রীত সিং, কাজল আগারওয়াল প্রমুখ।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...