বিনোদন

বিশ্বমঞ্চে নতুন স্বীকৃতি পেলেন অভিনেত্রী তুষি

‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ১২তম এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জনপ্রিয় মডেল, উপস্থাপিকা ও অভিনেত্রী নাজিফা আনজুম তুষি। ২০২৬ সালের স্নো লেপার্ড অ্যাওয়ার্ডে এ স্বীকৃতি অর্জনের খবর সামাজিক মাধ্যমে একটি পোস্টে জানিয়েছেন তিনি।

‘রইদ’ সিনেমায় নাজিফা তুষি ছাড়াও আরও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ প্রমুখ। গত কুরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে দারুণ ব্যবসাও করেছে এ সিনেমাটি।

এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে জায়গা করে নিয়েছিল সিনেমা ‘রইদ’। অক্টোবরের প্রথম সপ্তাহে কানাডার মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে একসঙ্গে তিনটি পুরস্কার জিতে নিয়েছিল ‘রইদ’ সিনেমাটি। সেরা অভিনেত্রী, সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা মিউজিকের জন্য পুরস্কৃত হয়েছিল ‘রইদ’।

পুরস্কার পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সামাজিক মাধ্যমে সিনেমাটির পুরো দলের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী নাফিজা তুষি। সামাজিক মাধ্যমে পোস্টে অভিনেত্রী লিখেছেন— ‘২০২৬ সালের এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের ১২তম আসরে ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে স্নো লেপার্ড অ্যাওয়ার্ড পেয়ে আমি ভীষণ সম্মানিত ও আনন্দিত।’

এ অভিনেত্রী বলেন, ‘সত্যি বলতে— এই উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ‘রইদ’ নির্বাচিত হওয়ার পর থেকেই আমরা অনেক আনন্দিত ও উচ্ছ্বসিত ছিলাম। এশিয়ার সেরা ও সবচেয়ে অকৃত্রিম গল্পগুলোকে হলিউডে এবং বিশ্বের দর্শকদের সামনে তুলে ধরার যে মঞ্চ, তার অংশ হতে পেরে মনে হয়েছে, আমরা শুধু সেখানে উপস্থিত ছিলাম না বাংলাদেশের সেরা কাজটিই তুলে ধরেছি।’

নাফিজা তুষি বলেন, ‘সবার আগে মহান আল্লাহর অশেষ রহমতের জন্য তার প্রতি কৃতজ্ঞ। সব সময় আমার সবচেয়ে বড় শক্তি হয়ে পাশে থাকার জন্য পরিবারের প্রতি এবং পথচলায় ভালোবাসা, দোয়া ও সমর্থন দেওয়ার জন্য আমার সব ভক্তের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

তিনি বলেন, ‘এই জয় আমার পুরো ‘রইদ’ দলেরও। এ সিনেমাটিতে নির্মাণ ও বিশ্বের দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার সঙ্গে যুক্ত কলাকুশলীসহ সবার অবদান রয়েছে। আলহামদুলিল্লাহ। অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ।’

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...