দিনাজপুর প্রতিনিধি : ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাই ক্রিকেট লিগে অংশ নেওয়ার লক্ষ্যে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন ‘প্রচেষ্টা ক্রিকেট কোচিং সেন্টার’-এর হামজা, সন্দীপ, তাহসিন, নাজাত ও জয় এই পাঁচজন উদীয়মান ক্রিকেটার। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তারা নিজ এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
আসন্ন এই লিগে নিজেদের সেরাটা উজাড় করে দিতে দীর্ঘদিন ধরে কঠোর ও নিবিড় অনুশীলন করেছেন এই তরুণ ক্রিকেটাররা। ঘরোয়া ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ এই মঞ্চে ভালো পারফর্ম করে ক্লাবের নাম উজ্জ্বল করতে তারা শতভাগ আশাবাদী। প্রচেষ্টা ক্রিকেট কোচিং সেন্টারের অফিশিয়াল ও শুভাকাঙ্ক্ষীরা এই পাঁচ ক্রিকেটারের ভবিষ্যৎ সাফল্য ও উজ্জ্বল ক্যারিয়ার কামনা করেছেন।
একই সাথে উদীয়মান এই প্রতিভাবান ক্রিকেটাররা যেন সুস্থ শরীরে টুর্নামেন্টে অংশ নিয়ে লক্ষ্য পূরণ করতে পারেন, সেজন্য তারা সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।