সুস্থতা মহান আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। সুস্থ দেহ, শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তির মাধ্যমে মানুষ স্বাভাবিক জীবনযাপন, জ্ঞান অর্জন এবং ইবাদত-বন্দেগি করতে পারে। তাই এসব নিয়ামতের সুস্থতা ও সুরক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করা মুমিনের গুরুত্বপূর্ণ আমল।
রাসুলুল্লাহ (সা.) সকাল ও সন্ধ্যায় নিজের দেহ, শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তির সুস্থতা কামনা করে একটি দোয়া পড়তেন। দোয়াটি হলো—
আরবি:
اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي، اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي، اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي، لَا إِلَهَ إِلَّا أَنْتَ
উচ্চারণ: আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সাময়ি, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা।
অর্থ: হে আল্লাহ! আমার দেহকে সুস্থ রাখুন। হে আল্লাহ! আমার শ্রবণশক্তিকে সুস্থ রাখুন। হে আল্লাহ! আমার দৃষ্টিশক্তিকে সুস্থ রাখুন। আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই।
হাদিসের বর্ণনা
বিশিষ্ট সাহাবি হজরত আবদুর রহমান ইবন আবু বাকরা (রহ.) তাঁর পিতাকে জিজ্ঞাসা করেন, তিনি কেন প্রতিদিন সকাল ও সন্ধ্যায় তিনবার এই দোয়া পড়েন। জবাবে আবু বাকরা (রা.) জানান, তিনি রাসুলুল্লাহ (সা.)-কে এই দোয়া পড়তে শুনেছেন। তাই তিনি রাসুলের সুন্নাহ অনুসরণ করতে পছন্দ করেন।
হাদিসটি সুনানে আবু দাউদে বর্ণিত হয়েছে। হাদিস নম্বর ৫০৯০।
আল্লাহ তাআলা আমাদের দেহ, শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি সুস্থ রাখুন এবং তাঁর সন্তুষ্টি অর্জনের জন্য যথাযথভাবে ইবাদত করার তাওফিক দান করুন। আমিন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।