দিনাজপুর

দিনাজপুর ডায়াবেটিক এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে ছিদ্দীক-মঙ্গলিয়া প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর ডায়াবেটিক এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের  ত্রি-বার্ষিক নির্বাচনে (২০২৬-২০২৯) “মকশেদ আলী মঙ্গলিয়া-আবু বকর ছিদ্দীক” পূর্ণ প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

রবিবার (১৯ অক্টোবর ২০২৬) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে অন্য কোন প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় “মকশেদ আলী মঙ্গলিয়া-আলহাজ্ব আবু বকর ছিদ্দীক” পূর্ণ প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন দিনাজপুর ডায়াবেটিক এসোসিয়েশনের
নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান এডভোকেট আশফাক আহমেদ।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নেতৃবৃন্দ হলেন-সভাপতি মোঃ মকশেদ আলী মঙ্গলিয়া, সহ-সভাপতি (১) রেজা হুমায়ুন ফারুক চৌধুরী
সহ-সভাপতি ডা. এএইচএম শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দীক, যুগ্ম-সম্পাদক (১) সুজাউর রব চৌধুরী, যুগ্ম-সম্পাদক (২) মোঃ শাহেদ রিয়াজ চৌধুরী (পিম), কোষাধ্যক্ষ মোঃ আবু বকর ছিদ্দিক, মেডিকেল সম্পাদক মোঃ জামিরুল ইসলাম, প্রচার-প্রকাশনা ও সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন, কার্যনির্বাহী সদস্য মোঃ সফিকুল হক ছুটু, মোঃ জর্জিস আনাম, মোঃ আবুজার সেতু, এবিএম শফিকুর রহমান এডভোকেট, মোঃ মিজানুর রহমান পাটোয়ারী, এম. বিল্লাহ মোহাম্মদ আলী ও মোঃ মোয়াজ্জেম হোসেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...