দিনাজপুর

দিনাজপুরে মহাষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে মহাষ্টমীর কুমারী পূজা।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) দিনাজপুর রামকৃষ্ণ মিশন আশ্রমে সকাল সাড়ে ৯টায় কুমারী পূজা শুরু হয়ে প্রায় সকাল সাড়ে ১০টায় শেষ হয়।

প্রতিবছর দুর্গাপূজার মহাষ্টমী তিথিতে এই পূজার আয়োজন করে রামকৃষ্ণ মিশন আশ্রম। আশ্রমের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দজী মহারাজ পূজার সার্বিক তত্ত্বাবধান করেন।

এবার দিনাজপুর শহরের সুইহারী এলাকার সুশান্ত মিশ্র’র কন্যা অমৃতা মিশ্রকে দেবী দুর্গার কুমারী রূপে পূজা করা হয়। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, কুমারী কন্যার মধ্যে দেবী দুর্গার মাতৃশক্তির প্রকাশ ঘটে। সেই বিশ্বাস থেকেই কুমারী পূজার আয়োজন করা হয়।

কুমারী পূজা দেখতে দিনাজপুর শহরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্ত সমবেত হন রামকৃষ্ণ মিশন আশ্রমে। পূজা-অর্চনা ও প্রার্থনার মধ্য দিয়ে ভক্তরা কামনা করেন জগতের মঙ্গল ও শান্তি।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...