স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ডাবর ইউনিয়নের শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। লিলিয়ান ফন্ডসের অর্থায়নে এবং সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর সার্বিক সহযোগিতায় ‘ইন্টিগ্রেটেড অ্যান্ড ইনক্লুসিভ রিহ্যাবিলিটেশন সলিউশন ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় চক্ষু শিবিরের আয়োজন করা হয়। গাক চক্ষু হাসপাতাল, দিনাজপুরের সহযোগিতায় উক্ত চক্ষু শিবির দিনব্যাপি অনুষ্ঠিত হয়।
শিবিরে সর্বমোট ৮৪ জন চক্ষুসেবা গ্রহণ করেন। তাঁদের মধ্যে ছিলেন পুরুষ ২৯ জন, মহিলা ৫৫ জন এবং প্রকল্পের আওতাভুক্ত ১৪ জন।প্রতিবন্ধী শিশু ও যুব ও তাদের কেয়ারগীভার। ২৫ জন চক্ষু রোগীকে উন্নত চিকিৎসার ও বিনামূল্যে চোখের ছানী অপারেসনের জন্য গাক চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষের জন্য বিনা মূল্যে চক্ষুসেবা সহজলভ্য করা এবং প্রতিবন্ধী ব্যক্তিসহ স্থানীয় জনগোষ্ঠীর চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে।
চক্ষু শিবিরটি পরিচালনা ছিলেন গাক চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. মো. সাঈদ আরাফাত (এমবিবিএস), সমন্বয়কারী দেলোয়ার হোসেইন ও তার টিম। এবং দীপশিখা আইআইআর-এসআইবি প্রকল্পের পক্ষে ছিলেন নূর আলম, ইসরাত জাহান সহ সিবিআর ইন্টার্ণ। সার্বিক তত্বাবোধনে ছিলেন দীপশিখার প্রজেক্ট কোঅর্ডিনেটর হিমাংশু দেব দত্ত রায়।
দীপশিখার প্রকল্পের আওতায় এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে চক্ষুস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত ও রেফারেল ব্যবস্থা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।