দিনাজপুর

দিনাজপুরের বিরামপুর সীমান্তে সীমান্তে যৌন উত্তেজক ‘নিশি’ সিরাপ জব্দ

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে ১৪৪ পিস বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ ‘নিশি’ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে বিষয়টি জানায় বিজিবি। সোমবার রাত ৮টা ২৫ মিনিটে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধীনস্থ ভাইগড় বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, সীমান্ত পিলার ২৯০-এর মেইন পিলার থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গুচ্ছগ্রাম এলাকায় পাকা রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ পাওয়া যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ১০০ মিলিলিটারের ১৪৪ পিস ‘নিশি’ সিরাপ জব্দ করা হয়।

জব্দ করা সিরাপের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...