দিনাজপুর

দেবী দুর্গার বিদায়লগ্নে সিঁদুর খেলা ও মিষ্টিমুখে ব্যস্ত সনাতন নারীরা

দিনাজপুর প্রতিনিধি: আজ শুভ বিজয়া দশমী। দেবী মা দুর্গার বিদায়লগ্নে সিঁদুর খেলা এবং মাকে মিষ্টি মুখ করিয়ে বিদায় জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বী বাঙালি নারীরা।

​বুধবার (২১অক্টোবর) সকালে দেবী দুর্গার প্রতিমা নিরঞ্জনের পর থেকেই মাকে মিষ্টি মুখ ও সিঁদুর পরানোর পালা শুরু হয়। এরপরই সিঁদুর খেলায় মেতে ওঠেন বাঙালি নারীরা।

​দিনাজপুর শহরের বালুবাড়ী চাঁদের হাট ক্লাবের বারোয়ারী দুর্গা মন্দিরে গিয়ে দেখা যায়, দেবী দুর্গাকে মিষ্টিমুখ করানোর পাশাপাশি বিবাহিত নারীরা একে অপরের সিঁথিতে, শাঁখায়, গালে ও মুখে সিঁদুর লাগিয়ে আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন। গানের তালে তালে চলে নাচ ও আনন্দ উৎসব। হিন্দু নারীদের পাশাপাশি পুরুষেরাও কপালে ও গালে সিঁদুর লাগিয়ে এই আনন্দে অংশ নেন।

​এ সময় মন্দিরে উপস্থিত থেকে দেবী দুর্গাকে সিঁদুর পরাতে আসা , প্র তুলি সরকার, শান্তা সরকার,মাম্পি সরকারসহ অন্যান্য নারীরা বলেন, “দেবী দুর্গা অশুভ শক্তির বিনাশকারী প্রতীক। মা দুর্গা সকলকে আপদ-বিপদ থেকে রক্ষা করার পাশাপাশি সকলের মঙ্গল করুন—আজ মায়ের কাছে এই প্রার্থনাই করছি।”

​আজ শুভ বিজয়া দশমী বাঙালি হিন্দুদের বৃহত্তম ধর্মীয় উৎসবের সমাপনী দিবস। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটবে। দেবী দুর্গা অশুভের বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের প্রতীক। এ বিজয় অর্জিত হয় আদ্যাশক্তি মহামায়ার সক্রিয় ভূমিকায়।

মাতৃরূপিণী মহাশক্তি দুর্গা অশুভ শক্তির কবল থেকে বিশ্বব্রহ্মাণ্ড ও ভক্তকুলকে রক্ষা করেন। এই অমিত চেতনার সঙ্গে আবহমান বাংলার লোকজ সংস্কৃতি যুক্ত হয়ে দেবী দুর্গাকে বাঙালি হিন্দুসমাজ ‘ঘরের মেয়ে’ হিসেবেই বরণ করে নেয় এবং অশ্রুসিক্ত নয়নে বিদায় জানায়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...