নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ওসি শফিকুল ইসলাম। এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪৫) ও রামকৃষ্ণপুর গ্রামের মৃত তছলিম উদ্দীনের ছেলে ও মো. হাফিজুর রহমান (৩৫)। তিনি আওয়ামী যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
এ ছাড়া লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উত্তর লালপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মো. শরিফুল ইসলাম (৫২), একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে ও লালপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এবং মুক্তিযুদ্ধ মঞ্চের সাংগঠনিক সম্পাদক মো. ইমন আহম্মেদ ওরফে আগুন (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, লালপুর থানার মামলা নম্বর ১, তারিখ ১ এপ্রিল ২০২৫। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(২), ৮, ১২ ও ১৩ ধারায় মামলাটি করা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে চারজনকে আটক করা হয়েছে।
লালপুর থানা-পুলিশের একটি দল গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। শনিবার ভোর সাড়ে চারটার দিকে তাঁদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।