দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিন বন্ধের পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অবস্থিত সোনামসজিদ স্থল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পূণরায় চালু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকেই বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
বন্দর সূত্র জানায়, পূজা উদযাপন উপলক্ষে ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ভারতের মহদীপুর আন্তর্জাতিক স্থলবন্দর থেকে আমদানি পণ্যবাহী কোনো গাড়ী সোনামসজিদ বন্দরে প্রবেশ করেনি। অনুরুপভাবে সোনামসজিদ বন্দর থেকেও কোনো রপ্তানি পণ্যবাহী গাড়ী ভারতে প্রবেশ করেনি। তবে এ সময় দুই দেশের খালি গাড়ি নিজ নিজ দেশে ফেরৎ যায়।
সূত্র আরো জানায়, বন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা প্রতিদিনই উভয় দেশে যথানিয়মে চলাচল করেন।
সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমীন বলেন, শনিবার সকাল থেকে বন্দরের কার্যক্রম যথারীতি ছলছে।
সেনামসজিদ বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, পূজা উপলক্ষে বন্ধের সময়ে বন্দরে সীমিত আকারে পণ্য লোড-আনলোড, পরিবহন, গুদামজাতকরণসহ কিছু কার্যক্রম চালু ছিল। টানা ৮ দিন বন্ধের পর শনিবার সকাল থেকে পূর্ণমাত্রায় চালু হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।