রংপুর বিভাগ

ঠাকুরগাঁওয়ে নারী থেকে পুরুষ হওয়ার দাবি, বিয়ে করলেন তরুণীকে

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বাতেনের মোড় এলাকায় নিজেকে মেয়ে থেকে ছেলে হয়ে যাওয়ার দাবি করেছেন স্থানীয় এক তরুণী। আগে তাঁর নাম ছিল সুমা ইসলাম, বর্তমানে রাফি ইসলাম হিসেবে পরিচয় দিচ্ছেন তিনি। সম্প্রতি এক তরুণীকে বিয়ে করার বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সুমা ইসলাম ওরফে রাফি ইসলামের দাবি, আগে তিনি মেয়ে ছিলেন, তবে এখন ছেলে হয়েছেন। বিষয়টি এত দিন প্রকাশ্যে আনেননি জানিয়ে তিনি বলেন, চিকিৎসা ও আইনি প্রক্রিয়ার প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে আনুষ্ঠানিকভাবে সবার সামনে আসার পরিকল্পনা ছিল তাঁর। এরই মধ্যে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তাঁরা বিয়ে করেন।

রাফিকে বিয়ে করা তরুণী জানান, ভালোবেসেই তাঁকে বিয়ে করেছেন তিনি। তবে পরিবার তাঁদের সম্পর্ক মেনে না নেওয়ায় তাঁরা পালিয়ে বিয়ে করেন। তিনি বলেন, ‘আমি তাঁকে ভালোবাসি।’

তবে রাফি ইসলামের শারীরিক পরিবর্তনের বিষয় সম্পর্কে কোনো কথা বলতে রাজি হননি পরিবারের কেউ। স্থানীয় বাসিন্দা রুবিনা বেগম জানান, আগে সুমা ইসলামকে সালোয়ার-কামিজ পরতে দেখেছেন। তবে সম্প্রতি তাঁকে ছেলেদের পোশাকে চলাফেরা করতে দেখছেন। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা চলছে বলে জানান তিনি।

ঠাকুরগাঁও আড়াইশ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. রাকিবুল আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘হঠাৎ রাতারাতি ছেলে থেকে মেয়ে বা মেয়ে থেকে ছেলে হয়ে যাওয়ার ঘটনা চিকিৎসাবিজ্ঞানে সমর্থিত নয়। তবে কিছু মানুষের ক্ষেত্রে জন্মগতভাবে নারী ও পুরুষ উভয় ধরনের যৌন বৈশিষ্ট্য থাকতে পারে, যা চিকিৎসাবিজ্ঞানে ইন্টারসেক্স হিসেবে পরিচিত। এ ধরনের শারীরিক বৈশিষ্ট্য বা অবস্থা চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে নির্ণয় করা সম্ভব।’

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...