রংপুর বিভাগ

রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রীর মৃত্যু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এলিজা (১৮) নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার বাচোর ইউনিয়নের টেকিয়া মহেশপুর গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এলিজা ওই গ্রামের বাবুল হোসেনের মেয়ে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তার ছিঁড়ে গেলে এলিজা বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় বাড়িতে মিস্ত্রির কাজ করতে আসা লোকজন তাঁকে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। পরে তাঁকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ আল বারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...