গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- উপজেলার গন্ধর্ববাড়ী এলাকার মৃত নছিম উদ্দিনের ছেলে বেলাল হোসেন (৩৪) ও ফুলবাড়ী এলাকার মৃত বাবলু মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৩৫)।
শনিবার (২৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম। এর আগে শুক্রবার মধ্যরাতে উপজেলার দরবস্ত ইউনিয়নের সাবগাছি-হাতিয়াদহ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের সাবগাছি হাতিয়াদহ এলাকায় অভিযান পরিচালনা করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। এসময় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। এরমধ্যে আসামী বেলাল হোসেনের বিরুদ্ধে রংপুরের পীরগঞ্জ থানাসহ ও গোবিন্দগঞ্জ থানায় মাদকের ৭ মামলা ও আসামী শহিদুল ইসলামের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনসহ ৫টি মামলা রয়েছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার দুপুরে আসামিদেকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি বলেন, এর আগেও তাদের বিরুদ্ধে ১২টি বিভিন্ন মামলা রয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।