দিনাজপুর

দিনাজপুর রানীগঞ্জে বায়তুন নূর জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করলেন এমপি জাহাঙ্গীর আলম

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলার ৩নং ফাজিলপুর ইউনিয়নে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়ে নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের নামাজের সুবিধার্থে বায়তুন নূর জামে মসজিদের নব নির্মিত সুউচ্চ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ শুরু হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ফাজিলপুর ইউনিয়নের রাণীগঞ্জ গুদি পাড়ায় স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে বায়তুন নূর জামে মসজিদটির নব নির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন দিনাজপুর সদর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি। এ সময় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক‌ মোঃমমিনুল ইসলাম, অর্থ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ সাজ্জাদ আলী,জিয়া মঞ্চ দিনাজপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী খাঁজা মহিউদ্দিন, জিয়া মঞ্চ কোতোয়ালি থানার সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক মো. সানোয়ার সরকার ও মো. আরিফুল ইসলামসহ রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সবার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়া মসজিদের নির্মাণকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্যও দোয়া ও সকলের সহযোগিতা কামনা করা হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...