দিনাজপুর

দিনাজপুর সদরে ৩৭ অসচ্ছল পরিবার পেলেন প্রধানমন্ত্রীর অনুদানের চেক

দিনাজপুর প্রতিনিধি: সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ও ব্যবস্থাপনায় দিনাজপুর সদর উপজেলায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান তহবিল থেকে নগদ অর্থ ও অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

​শনিবার (২৪ অক্টোবর) আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উপজেলার ৩৭টি অসচ্ছল পরিবারের মাঝে মোট ৩ লাখ ৭০ হাজার টাকার অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানপ্রাপ্ত উপকারভোগীদের হাতে চেক তুলে দেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোস্তফা কামাল মিলন এবং দিনাজপুর জেলা বিএনপির ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ মামুনুর রশিদ কচি,। এছাড়াও সমাজসেবা অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তাবৃন্দ এবং এলাকা থেকে আসা অনুদানপ্রাপ্ত পরিবারের সদস্যগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে বক্তব্যকালে প্রধান অতিথি এমপি জাহাঙ্গীর আলম বলেন, অসহায় ও প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের পুনর্বাসনে সমাজসেবা অধিদপ্তর নিয়মিত কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর এই বিশেষ আর্থিক সহায়তা দরিদ্র পরিবারগুলোকে সাময়িকভাবে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে এবং পরবর্তীতে স্বাবলম্বী হয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...