দিনাজপুর

বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক শাখা চালুর লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি: শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং ১৯৮৮ সালের মতো বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ে পুনরায় প্রাথমিক শাখা চালুর লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুজ্জামান মিলন। সভাটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক দীপ্ত সরকার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ বাবুল হোসেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, ৫ নম্বর বিরল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের জমিদাতা সদস্য মোস্তাফিজুর রহমান আক্কারুল, বিরল মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বাসেত, অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক মোতাহার হোসেন, বিরল প্রেসক্লাবের সভাপতি আতিউর রহমান, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুর জামাল হোসেন সোনাহার, সহসভাপতি আসাদুল হক হীরা, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুনুর রশীদ রাজু, দপ্তর সম্পাদক লুৎফর রহমান, প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক বেনজীর আলী বাবু, অভিভাবক সদস্য শাহ আলম মানিক ও সমাজসেবক আইয়ুব আলী।

এ ছাড়া বক্তব্য দেন বিরল প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, নির্বাহী সদস্য দীপঙ্কর রায়, সদস্য নুরে আলম সিদ্দিকী ও এম এ কুদ্দুস এবং বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নজরুল ইসলাম ও ওয়াহেদুজ্জামানসহ অনেকে।

সভায় বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য প্রাথমিক স্তরের শিক্ষার সুযোগ সৃষ্টি এবং ১৯৮৮ সালের মতো বিদ্যালয়ে পুনরায় প্রাথমিক শাখা চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ লক্ষ্যে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়েও মতামত তুলে ধরেন বক্তারা।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...