রাজশাহী

গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে জহুরুল প্রধান নামের এক বৃদ্ধকে হত্যার মামলায় প্রধান আসামি ছানোয়ার হোসেন আকন্দকে (৫৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাহিনীটি।

এর আগে রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে সাঘাটা উপজেলার থৈকোড়ের পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। ছানোয়ার হোসেন আকন্দ গোবিন্দগঞ্জ উপজেলার চক মাকড়া গ্রামের মৃত সাইদুল ইসলাম আকন্দের ছেলে।

এসআরবি-১৩-এর সহকারী পুলিশ সুপার মুহম্মদ মনিরুজ্জামানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত জহুরুল প্রধানের পরিবারের সঙ্গে ছানোয়ার আকন্দের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধ মীমাংসায় স্থানীয়ভাবে একাধিকবার সালিশও হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর সকালে ছানোয়ারের পরিবারের সদস্যরা জহুরুলের জমিতে মসজিদের সীমানাপ্রাচীর নির্মাণের জন্য মাটি খুঁড়তে থাকেন। এ সময় জহুরুল তাঁদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে বুকে আঘাত করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে জহুরুল মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ৮ অক্টোবর জহুরুলের স্ত্রী বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

এসআরবি জানায়, মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় রোববার রাতে সিপিসি-৩, এসআরবি-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের একটি দল সাঘাটা উপজেলার থৈকোড়ের পাড়া এলাকায় অভিযান চালিয়ে ছানোয়ার হোসেন আকন্দকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...