রাজশাহী

নওগাঁর বদলগাছীর ৮ ইউনিয়নের ৬৪ গ্রামপুলিশ পেলেন সাইকেল

নওগাঁর বদলগাছী উপজেলার আটটি ইউনিয়নের ৬৪ জন গ্রামপুলিশের মধ্যে সাইকেল বিতরণ করা হয়েছে। গ্রামাঞ্চলে অপরাধের তথ্য সংগ্রহ ও তা দ্রুত পুলিশকে জানাতে তাঁদের চলাচল সহজ করার লক্ষ্যে এসব সাইকেল দেওয়া হয়।

সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সাইকেল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলে হুদা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বলেন, সাইকেল পাওয়ায় গ্রামপুলিশের চলাচলে গতি আসবে বলে তিনি আশা করেন। এর মাধ্যমে তাঁরা গ্রামে গ্রামে মাদক, বাল্যবিবাহ, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানাতে পারবেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিজ ফারহানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সমাজসেবা কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ নূর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুবু এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...