দিনাজপুর

দিনাজপুর সিপাহীপাড়ায় নৈশপ্রহরী হত্যা মামলার আসামি গ্রেফতার

দিনাজপুর সংবাদদাতাঃ দিনাজপুর শহরের ঢাকাইয়াপট্টি লাইনপাড় এলাকায় নৈশপ্রহরী টিটু শিকদার হত্যা মামলার প্রধান আসামি মো. রাফি ওরফে রিজন মোল্লাকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে দিনাজপুর কোতোয়ালি থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে দিনাজপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল হালিম বলেন রোববার দিবাগত রাতে দিনাজপুর পৌর এলাকার রেলব্রিজ উঁচারমোড় গলির মাথা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় রিজন মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালুবাড়ী সিপাহীপাড়া এলাকার রাজু মোল্লার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিজন মোল্লা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা জানতে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে। রিজন মোল্লার বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে দিনাজপুর শহরের ঢাকাইয়াপট্টি লাইনপাড় এলাকায় রেললাইনের পাশে ছুরিকাঘাতে নিহত হন নৈশপ্রহরী টিটু শিকদার। তিনি ওই এলাকার সিদ্দিক শিকদারের ছেলে।

ঘটনার পর রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের ভাই বিপ্লবী শিকদার বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...