ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর স্বীকৃতিস্বরূপ রংপুরের চার চালককে সম্মাননা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে চালকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম, বিআরটিএর রংপুর বিভাগীয় পরিচালক পার্কন চৌধুরী, মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ, মোটর শ্রমিক নেতা তাজুল ইসলাম হারুন এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের সংগঠক হাসান ফেরদৌস রাসেল প্রমুখ।
বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের প্রশিক্ষণ, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ, অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানো রোধে আইনের প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভায় জানানো হয়, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি ও নিহত ব্যক্তিদের পরিবারকে সহায়তা দিতে ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিআরটিএর আর্থিক তহবিল থেকে প্রায় ৩ কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মোটর মালিক সমিতির নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।