রংপুর বিভাগ

গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

গাইবান্ধা প্রতিনিধিঃ ‘হাত ধোয়ার নায়ক হোন’ এ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে হাত গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালন করা হয়েছে।

জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বুধবার (২৮ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনোরায় একইস্থানে এসে শেষ হয়। পরে সেখানে হাত ধোয়া প্রদশর্নী ও অনুশীলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)এ.কে.এম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ ছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, বেসরকারি সংস্থা, সেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, দিবসটি উদযাপনের মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা তৈরি করা। আমরা যদি আমাদের পাঠ্যবইয়ের শিক্ষা অনুযায়ী নিয়মিত হাত ধোয়া এবং পরিচ্ছন্নতা বজায় রাখার অভ্যাস গড়ে তুলতে পারি। তাহলে অনেক মারাত্মক রোগ-জীবাণু থেকে নিজেদের রক্ষা করতে পারবো।

তিনি আরো বলেন, পরিবেশ সচেতনতা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতাই পারে আমাদের একটি সুস্থ, নিরাপদ ও রোগমুক্ত জীবন উপহার দিতে। হাত ধোয়া কর্মসুচিতে অংশ নেয় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...