রংপুর বিভাগ

গাইবান্ধায় বিএমএসএফ কর্তৃক ‘টেলিভিশন রিপোর্টিং কলা কৌশল বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধিঃ বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কর্তৃক আয়োজিত ‘টেলিভিশন রিপোর্টিং কলা কৌশল বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে গাইবান্ধা সরকারি মহিলা কলেজ হলরুমে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কর্তৃক আয়োজিত ‘টেলিভিশন রিপোর্টিং কলা কৌশল বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ছিলেন গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শামছুল হক। বিশেষ অতিথি গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশিদ। কর্মশালা প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কেন্দ্রীয় সভাপতি এনামুল কবীর রূপম।

প্রশিক্ষণ কর্মশালায় জেলার ১২ জন টেলিভিশন ও ডিজিটাল গণমাধ্যমের সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশিদ ও গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শামছুল হক।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...