রংপুর বিভাগ

গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রোড শো ও আলোচনা সভা

গাইবান্ধা প্রতিনিধিঃ ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক রোড শো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‎গাইবান্ধা জেলা প্রশাসক ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি (বিআরটিএ) যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান। এতে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব, গাইবান্ধা বিআরটিএ কার্যালয়ের মোটরযান পরিদর্শক কামাল আহমেদ কাজল, জেলা মোটর মালিক সমিতি মুরাদ, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশা, নিরাপদ সড়ক চাই (নিসচা) সাধারণ সম্পাদক বিপ্লব ইসলাম প্রমুখ।

‎‎‎বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিতকরণে আইন মেনে চলা, ব্যক্তিগত সচেতনতা, দায়িত্বশীল আচরণ এবং সম্মিলিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

‎জেলা বিআরটিএ সুত্র জানায়, চলতি বছরে জানুয়ারী থেকে ২৭ অক্টোবর পর্যন্ত জেলায় সড়ক দুর্ঘটনা হয়েছে ৮১টি, এতে নিহত হয়েছেন ৭৯ জন, আহতের সংখ্যা ৭৫ জন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...