বিনোদন

সাফল্যের নেপথ্যে জানালেন কৌশানি

‘বহুরূপী’ যেন নিমেষে পাল্টে দেয় অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের ক্যারিয়ার গ্রাফ। যে অভিনেত্রীকে এতগুলো বছর মানুষ শুধু একই রকম চরিত্র দেখে অভ্যস্ত ছিল, সেই কৌশানিকে ঝিমলি চরিত্রে অভিনয় করতে দেখে সবাই অবাক হয়ে যান।

কারণ ‘কেলোর কীর্তি’, ‘গার্লফ্রেন্ড’, ‘তোমাকে চাই’, ‘পারবো না আমি ছাড়তে তোকে’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে নিজেকে টালিউডে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেও ব্যর্থ হন কৌশানি। সফল হতে পারেননি। তবে অভিনেত্রীর জনপ্রিয়তা আসে ২০২৪ সালে ‘বহুরূপী’ সিনেমায় ঝিমলি চরিত্রে অভিনয় করার পর। এরপর ‘রক্তবীজ ২’ সিনেমাতেও অভিনয় করেন কৌশানি।

চলতি বছর দুর্গাপূজায় ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ সিনেমায় অভিনেত্রীর অনবদ্য অভিনয় যেন আরও একবার ছাপিয়ে যায় বাকি সবাইকে। অভিনেত্রী হিসেবে এত পরে জনপ্রিয়তা পাওয়া আর সেই জনপ্রিয়তা ধরে রাখার পেছনের আসল মন্ত্র কী, সেটাই জানালেন কৌশানি মুখোপাধ্যায়।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, তিনি নিজের জীবনে একটি মন্ত্র ভীষণভাবে মেনে চলেন, আর সেটি হলো— ধৈর্য। বহু বছর ধরে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছেন। কিন্তু নিজেকে প্রমাণ করার সুযোগ পেলেন অনেকটা দেরিতে।

তবে কখনো হাল ছাড়েননি বলে জানালেন কৌশানি। তিনি বলেন, এতগুলো বছর পর অবশেষে পছন্দের বা স্বপ্নের পরিচালকের পরিচালনায় অভিনয় করার সুযোগ পেয়েছেন তিনি। নিজেকে প্রমাণ করেছেন সঠিকভাবে।

কৌশানি বলেন, ‘আমার মতে জনপ্রিয়তা ধরে রাখার একমাত্র ওষুধ হলো ধৈর্য। তোমাকে ধৈর্য ধরতেই হবে। আমি নিজে দেখেছি এতগুলো বছর অপেক্ষা করার পর অবশেষে আমার প্রিয় চরিত্র বা স্বপ্নের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। ‘

তিনি বলেন, ‘আমাকে অনেক অপেক্ষা করতে হয়েছে আজকের জন্য আর সেই অপেক্ষা তাই আমার স্ট্রাগল। হয়তো আমাকে প্রত্যেক পরিচালকের কাছে গিয়ে গিয়ে অডিশন দিতে হয়নি, কিন্তু এই অপেক্ষাটাই হলো আমার জীবনের একমাত্র স্ট্রাগল।’

উল্লেখ্য, অভেনেত্রী কৌশানি ব্যক্তিগত জীবনে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্ক রয়েছেন। হবু স্বামী ও শ্বশুরবাড়ির সঙ্গে খুব ভালো সম্পর্ক থাকলেও বিয়ের কথা উঠলেই বারবার সোচ এড়িয়ে যান অভিনেত্রী। অভিনেত্রী বলেন, তিনি এখন নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান। বাবা বিয়ের জন্য জরাজরি করলেও এখন আপাতত বিয়ে নিয়ে কিছুই ভাবছেন না তিনি।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...