কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজ লক্ষ্য করে হামলা ও উত্তেজনা বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রাশিয়া ও ইউক্রেন—উভয় পক্ষকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, বেসামরিক জাহাজে হামলা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।
১ নভেম্বর প্রকাশিত ডন পত্রিকার এএফপি প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ইস্তাম্বুলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এরদোয়ান।
তিনি জানান, কৃষ্ণসাগরে বাণিজ্যিক ও বেসামরিক জাহাজে হামলা বন্ধে রাশিয়া ও ইউক্রেনের কাছে তুরস্ক একটি প্রস্তাব পাঠিয়েছে। তবে দুই দেশ এখনো সেই প্রস্তাবে কার্যকর সাড়া দেয়নি।
জেলেনস্কি বৈঠকে কৃষ্ণসাগরের নিরাপত্তা নিয়ে আলোচনা হওয়ার কথা নিশ্চিত করেন। তিনি রাশিয়ার কর্মকাণ্ডের কারণে ওই অঞ্চলের পরিস্থিতি জটিল হয়ে উঠেছে বলে অভিযোগ করেন।
এদিকে ইউক্রেনের জন্য ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। তবে এ অনুমোদনের পরও ক্ষেপণাস্ত্র সরবরাহ শুরু হতে কয়েক বছর লাগতে পারে বলে জানিয়েছেন জেলেনস্কি।
সূত্র: ডন
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।