রংপুর বিভাগ

গাইবান্ধায় ঋণের চাপে চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

গাইবান্ধায় ঋণের টাকা পরিশোধের চাপ নিয়ে পারিবারিক উদ্বেগের মধ্যে ট্রেনে কাটা পড়ে আবু বক্কর সিদ্দিক (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

পরিবারের দাবি, সুদের ওপর নেওয়া ঋণের টাকা পরিশোধের জন্য চাপ দেওয়ায় তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত করছে রেলওয়ে পুলিশ।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা পৌর শহরের দুই নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর সিদ্দিক পূর্ব কোমরনই পাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওইসময় শান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ লোকাল ট্রেনটি দুই নম্বর রেলগেট অতিক্রম করার সময় হঠাৎ রেললাইনে ঝাঁপ দেন আবু বক্কর। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাগিনা বকুল মিয়া বলেন, তার মামা সুদের ওপর ঋণ নিয়েছিলেন। কয়েক দিন ধরে ঋণের টাকা পরিশোধের জন্য তাকে চাপ দেওয়া হচ্ছিল। সেই চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে তাদের ধারণা।

এ বিষয়ে গাইবান্ধা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গনি বলেন, ট্রেনে কাটা পড়ে আবু বক্কর সিদ্দিকের মৃত্যু হয়েছে। নিহতের পকেট থেকে কয়েকজনের নাম লেখা একটি চিরকুটও পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা যাচ্ছে না।

ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...