বিনোদন

নতুন ইউটিউব চ্যানেল নিয়ে ফারিয়ার ইঙ্গিতপূর্ণ পোস্ট

বড় পর্দায় অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এবার ভক্তদের সঙ্গে যোগাযোগের পরিসর বাড়াতে নিজস্ব ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি।

সম্প্রতি আবেদনময়ী একটি ছবি প্রকাশ করে ভক্তদের মন্তব্যের ঘর দেখার অনুরোধ জানান ফারিয়া। তাঁর ইঙ্গিতপূর্ণ আহ্বান, ‘দয়া করে মন্তব্যের ঘর দেখেন।’ এ পোস্টের পর অনুসারীদের মধ্যে কৌতূহল তৈরি হয়।

মন্তব্যের ঘরে এক নেটিজেন অভিনেত্রীর ভিডিও শেয়ার করার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে প্রশংসা করেছেন। নতুন ইউটিউব চ্যানেলে কী ধরনের ভিডিও বা কনটেন্ট প্রকাশ করবেন নুসরাত, তা নিয়ে এখন অনুসারীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। চ্যানেলটির মাধ্যমে ভক্তদের জন্য কী চমক অপেক্ষা করছে, সেটিই এখন দেখার বিষয়।

২০১৫ সালে ‘আশিকী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নুসরাত ফারিয়ার। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমাটি পরিচালনা করেন অশোক পতি। পরের বছর ‘বাদশা: দ্য ডন’ সিনেমায় অভিনয় করেন তিনি। বাবা যাদব পরিচালিত এ ছবিতে তাঁর সহশিল্পী ছিলেন ভারতের জনপ্রিয় অভিনেতা জিৎ।

‘বাদশা: দ্য ডন’ নুসরাতের অভিনয়জীবনের উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হয়। সিনেমাটিতে অভিনয়ের জন্য বাংলাদেশ থেকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে টেলি সিনে পুরস্কারও অর্জন করেন তিনি।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...