বিশ্ব

ইউরোপের ৯ দেশের সুপারমার্কেটের ফ্রিজিং ব্যবস্থায় সাইবার হামলা

ইউরোপের অন্তত নয়টি দেশের সুপারমার্কেটের ফ্রিজ ও খাদ্য সংরক্ষণব্যবস্থায় সন্দেহজনক সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন দোকানের শীতলীকরণ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে এবং কিছু প্রতিষ্ঠানের সংরক্ষিত খাবার ফেলে দিতে হয়েছে।

এএফপির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বেলজিয়াম, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল ও সুইডেনে এ সমস্যা দেখা দিয়েছে।

সোমবার রাতে বিভিন্ন সুপারমার্কেটের ফ্রিজিং ব্যবস্থায় সমস্যা শুরু হয়। এতে সংরক্ষিত খাবারের তাপমাত্রা বেড়ে যায়। ফলে খাদ্যপণ্য নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয় এবং কিছু দোকান কর্তৃপক্ষকে পণ্য ফেলে দিতে হয়।

বেলজিয়ামে একাধিক সুপারমার্কেট চেইনে সমস্যার পর দেশটির কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে ক্যারেফুরের নামও এসেছে।

বেলজিয়ামে একাধিক সুপারমার্কেট চেইনে সমস্যার পর দেশটির কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে ক্যারেফুরের নামও এসেছে।

নেদারল্যান্ডসের কয়েকটি ছোট দোকানেও একই ধরনের সমস্যা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ঘটনাটিকে খাদ্য সরবরাহব্যবস্থায় ইচ্ছাকৃত বিঘ্ন সৃষ্টির সম্ভাব্য প্রচেষ্টা হিসেবে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে।

তবে হামলার পেছনে কারা রয়েছে এবং কোন প্রযুক্তিগত দুর্বলতাকে কাজে লাগানো হয়েছে, তা এখনো নিশ্চিত হয়নি।
সূত্র: এএফপি

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...