নেপালের এভারেস্ট অঞ্চলে অবতরণের প্রস্তুতির সময় দুটি হেলিকপ্টারের সংঘর্ষে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের এক নাগরিক আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে নেপালের সোলুখুম্বু জেলার খুম্বু পাসাং লামু গ্রামীণ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ফেরিচে এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টা ১১ মিনিটের দিকে ডাইনেস্টি এয়ার ও ফিশটেইল এয়ার পরিচালিত হেলিকপ্টার দুটির মধ্যে সংঘর্ষ হয়।
নিহত ভারতীয় নাগরিকের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। আহত ব্যক্তিকে প্রভু এয়ারের একটি হেলিকপ্টারে করে লুকলায় নেওয়া হয়। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার সময় হেলিকপ্টার দুটিতে থাকা অন্য যাত্রী ও ক্রু সদস্যদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
দুর্ঘটনার কারণও এখনো নিশ্চিত হওয়া যায়নি। নেপালের পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।
সূত্র: রয়টার্স
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।