দিনাজপুর প্রতিবেদকঃ দিনাজপুরের চিরিরবন্দরে ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদের ইছামতি হলরুমে দিনাজপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও ব্যবস্থাপনায় এ ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।
জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা চান মিয়া, থানার উপপরিদর্শক নির্মল্য কুমার রায়, চিরিরবন্দর প্রেসক্লাব ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম এবং কোচ পুলিন চন্দ্র।
এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ৮০ জন কিশোর-কিশোরী সাঁতারু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।