দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে বিজয়া পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৩টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বিদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা পরবর্তি এই বিজয়া পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি মােঃ এমাম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল আ’লা মাহবুবুর রহমান ভুট্টু’র সঞ্চালনায় আলোচনা সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোঃ তৈয়বুল হাসান, স্পেশাল জেলা ও দায়রা জজ প্রদীপ কুমার, শিশু সহিংসতা অপরাধ দমন ট্রাইব্যুনালের জজ মোস্তফা কামাল, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফিরোজ কবির, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয় কিশোর নাগ ও পরিমল চন্দ্র রায়।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সভাপতি এ্যাড. আব্দুল হালিম, সিনিয়র আইনজীবী সরোজ গোপাল রায়, এ্যাড. অক্ষয় কুমার রায় ও জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক মোঃ তোজাম্মেল হক লিটন প্রসূখ।
অনুষ্ঠানে শারদীয় উৎসব বিষয়ক প্রবন্ধ পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড. রাজেন্দ্র প্রসাদ আগরওয়ালা।
অনুষ্ঠানে দিনাজপুর জেলা জজ আদালত ও ম্যাজিস্ট্রেট আদালতের অন্যান্য বিচারকবৃন্দ, জেলা আইনজীবী সমিতির নির্বাহী কমিটির অন্যান্য সদস্যসহ সিনিয়র ও জুনিয়র আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।