দিনাজপুর

দিনাজপুর নবাবগঞ্জে মশাল মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ৩

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে মশাল মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের শাহী ইমরান (২৩) এবং জগন্নাথপুর গ্রামের নুরে আলম সিদ্দিক (২০) ও মাহাদি হাসান (২০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট রাত ৯টার দিকে উপজেলার বিনোদনগর ইউনিয়নের পাহাড়পুর এলাকায় পাঠানগঞ্জ-ডাংশেরহাট পাকা সড়কে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের নির্দেশে কয়েকজন সমবেত হন বলে অভিযোগ রয়েছে। সেখানে শেখ হাসিনার ফাঁসির রায় প্রত্যাহারের দাবিতে মশাল মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ সময় তাঁদের কাছে পশুকুড়াল, লোহার রড, সামুরাই, হকিস্টিক ও বাঁশের লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানায়, খবর পেয়ে রাত সোয়া ১০টার দিকে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মশাল মিছিলে অংশ নিতে আসা ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে যান। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তের ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস জানান, মশাল মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মীকে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দিনাজপুর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...