লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে মালিকবিহীন সাতটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক গরুগুলোর মোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৯৫ হাজার টাকা।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন নাজিরগোমানী ও ধরলা বিওপির বিশেষ টহলদল মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল এবং বুধবার (৪ নভেম্বর) ভোরে অভিযান দুটি পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রথম অভিযান চালানো হয়। এ সময় সীমান্ত থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কোকোয়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে চারটি ভারতীয় গরু আটক করা হয়।
এরপর বুধবার ভোর সাড়ে ৪টার দিকে দ্বিতীয় অভিযান পরিচালনা করে বিজিবি। সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধবলগুড়ি বড়বাড়ী এলাকায় অভিযান চালিয়ে আরও তিনটি ভারতীয় গরু আটক করা হয়।
এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধ এবং অবৈধ বাণিজ্যসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।